দাম বাড়ছে .COM ডোমেইনের
গত ৮ বছরের মধ্যে প্রথমবারের মত দাম বাড়তে যাচ্ছে .COM ডোমেইনের। আইক্যান (ICCAN), ইন্টারনেট ডোমেইন রেজিস্ট্রেশন দেখভাল করে যে প্রতিষ্ঠান তারা তাদের সহযোগী প্রতিষ্ঠানের সাথে নতুন এক চুক্তিতে এমনটিই নিশ্চিত করেছে। গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও অ্যাক্টিভেশন কোড সমূহ – ২০২০
আইক্যান বিশ্বের সকল .COM ডোমেইন রেজিস্ট্রেশন সার্ভিস প্রশাসনের জন্য ভেরিসাইন নামের একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। জানুয়ারি ২০২০ এ আইক্যান ও ভেরিসাইন তাদের মধ্যকার চুক্তিতে কিছু পরিবর্তন এনেছে যার ফলে আগামী ১০ বছরের মধ্যে ডটকম ডোমেইনের খরচ ৭০% পর্যন্ত বাড়তে পারে।
বর্তমানে এই খরচ সর্বনিম্ন ৭.৮৫ ডলার। আগামী ৩ বছর ধরে প্রতি বছর ৭% পর্যন্ত বাড়তে পারে ডটকম ডোমেইনের দাম। এবছর অক্টোবরে .COM ডোমেইনের দাম .৫৩ ডলার বৃদ্ধি পেতে পারে। আগামী ৩ বছর নিয়মিত ৭% করে বেড়ে ২ বছরের জন্য দাম বৃদ্ধি বন্ধ থাকবে। এরপর আবারও দাম বাড়াতে পারবে ভেরিসাইন।
এভাবে চলতে থাকলে ২০২৬ সালে বর্তমানের চেয়ে প্রায় আড়াই ডলার বৃদ্ধি পাবে ডটকম ডোমেইনের দাম। এভাবে প্রতি ৩ বছর পর পর ৭% পর্যন্ত দাম বাড়াতে পারবে ভেরিসাইন। পরে ২ বছর সেই দাম স্থির থাকবে। তারপর আবার ৩ বছর ধরে দাম বাড়তে পারে। এভাবে চলতে থাকবে।
এদিকে বিভিন্ন ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি যেমন নেমচিপ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মাঠে নেমেছে। কোম্পানিগুলো বলেছে তারা এর বিরুদ্ধে লড়াই করবে।

![]() |
| দাম বাড়ছে .COM ডোমেইনের |

Join the conversation