গুগল আপডেট ২০২০ | Google Core Algorithm Update 2020

গুগল তাদের Core Algorithm আবার আপডেট করেছে। এটার নাম দিয়েছে – “January 2020 Core Update”। ২০২০ সালের প্রথম মেজর আপডেট এটা। মেজর বলছি এই কারণে যে, গুগল প্রতিদিনই কিছু না কিছু আপডেট করে। আপনি যদি Accuranker টুল ইউজ করে থাকেন, তাহলে দেখবেন সার্চ রেজাল্ট এবং পজিশন প্রতিদিনই গ্রাম্পি থাকে।



কোর এলগরিদম আপডেট মানে হচ্ছে, গুগলের পুরো এলগো সিস্টেমের বেশ কিছু মেজর পার্ট তারা আপগ্রেড করেছে। আমরা মাঝে মাঝে গুগলের কাছ থেকে যেমন কিছুদিন পর পর ছোট ছোট এলগো আপডেট পাই, এই কোর এলগোরিদম আপডেট ওগুলোর চেয়ে অনেক বেশি ব্যাপক এবং বড়।

মানুষ যাতে ভালো সাইটগুলো আগে খুঁজে পায় এবং কিছু সার্চ দেয়ার পর যাতে পারফেক্ট ইনফো সহজে খুঁজে পেতে পারে, সেজন্যেই গুগল এই কোর আপডেটগুলো আনে।


Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...