বিকাশ অ্যাপে ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ বাড়ল

২২ ডিসেম্বর ২০১৯ থেকে অ্যাপ দিয়ে সেন্ড মানি ও ক্যাশ আউট এর ক্ষেত্রে নতুন সার্ভিস চার্জ চালু করেছে বিকাশ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

অ্যাপ দিয়ে সেন্ড মানি’র ক্ষেত্রে চার্জ (প্রতি মাসে) প্রথম ৫ বার ফ্রি। পরবর্তী প্রতিবার অ্যাপ দিয়ে সেন্ড মানি করতে ৫ টাকা করে খরচ হবে। এতদিন অ্যাপ দিয়ে সেন্ড মানি করতে বাড়তি কোনো খরচ হতনা।



এছাড়া অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ এতদিন ১.৫% ছিল, ফলে প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করতে গ্রাহকদের ১৫ টাকা খরচ হত। এখন থেকে এই চার্জ বৃদ্ধির কারণে অ্যাপ দিয়ে ক্যাশ আউট করতে ১.৭৫% চার্জ হবে, ফলে প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করতে ১৭.৫ টাকা খরচ হবে।

অ্যাপ দিয়ে সেন্ড মানি’র ক্ষেত্রে চার্জ (প্রতি মাসে)



  • প্রথম ৫ বার  : ফ্রি
  • পরবর্তী প্রতি লেনদেন : ৫ টাকা 
  • অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ : ১.৭৫%


বিকাশ তাদের ওয়েবসাইটে বলেছে, “গ্রাহক প্রতি মাসে প্রথম ৫ বার অ্যাপ দিয়ে সেন্ড মানি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। ষষ্ঠ লেনদেন থেকে প্রতি সেন্ড মানি করতে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।

২২ ডিসেম্বর, ২০১৯ থেকে বিকাশ অ্যাপ থেকে যেকোনো পরিমানের ক্যাশ আউট চার্জ ১.৭৫% প্রযোজ্য।”

বোনাস: নতুন বিকাশ একাউন্টে ১৫০ টাকা বোনাস পাওয়ার উপায়

*247# ডায়াল করে সেন্ড মানি এবং ক্যাশ আউট এর ক্ষেত্রে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রতি বার সেন্ড মানি করতে আপনার ৫ টাকা করে খরচ হবে, এবং এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে প্রতি হাজারে সাড়ে ১৮ টাকা খরচ হবে।

ব্র্যাক ব্যাংকের মালিকানাধীন এই প্রতিষ্ঠনটি আরো জানিয়েছে, “বিকাশের মাসিক ও দৈনিক লেনদেনের সংখ্যা, প্রতি লেনদেনের ও মাসিক সর্বোচ্চ লেনদেনের পরিমাণ অপরিবর্তিত থাকবে। বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।”

অ্যাপে লেনদেন উৎসাহিত করতে বিকাশ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে। এ বছর সেপ্টেম্বরে বিকাশের অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এর সুবিধা চালু হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারী ঘরে বসেই নিজের বিকাশ একাউন্ট খুলতে পারবেন। অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খুলে প্রথমবার লগইন করার পর ১৫০ টাকা পর্যন্ত বোনাস দিচ্ছে বিকাশ। 
Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...